ঢামেকে যৌথ বাহিনীর অভিযান, অর্ধশতাধিক দালাল আটক

০৬ মার্চ ২০২৫, ০৪:৪৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
ঢামেকে যৌথ বাহিনীর অভিযান

ঢামেকে যৌথ বাহিনীর অভিযান © সংগৃহীত

রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে অর্ধশতাধিক দালালকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এ যৌথ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

জানা গেছে, বেশ কিছুদিন গোয়েন্দা নজরদারিতে রাখার পর আজ যৌথ অভিযান চালানো হয়। এ সময় হাসপাতাল চত্বর বিভিন্ন ওয়ার্ড থেকে নারী সদস্যসহ অর্ধশতাধিক  দালালকে আটক করা হয়েছে।  সবার নাম পরিচয় ও সার্বিক তথ্য যাচাই-বাছাই করার পর সর্বোচ্চ ৩ মাসসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। গত বছরের নভেম্বরেও এমন অভিযানে ২১ জনকে আটক করেছিল যৌথ বাহিনী।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, ঢামেক হাসপাতালে দালাল-প্রতারক নির্মূলে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে। এতে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রতারণা করেন দালালরা। তাদের নির্মূলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। যাচাইবাছাই শেষে সবাইকে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence