৭ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ

২১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ PM
৭টি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত

৭টি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে ৭টি ব্যাংকের ‘অফিসার (ক্যাশ)’ পদের জন্য প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র আপলোড করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ৫ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড বা সংগ্রহের সুযোগ থাকবে না।

ব্যাংকার্স সিলেকশন কমিটির পরিচালক মিজানুর রহমান আকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীর পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এ বিষয়ে প্রয়োজনে প্রার্থীদের ই–মেইলে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা যাচ্ছে।

আরও পড়ুন: সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ ১০৮, আবেদন স্নাতক পাসেই

ব্যাংক ৭টি হলো সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬