কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

০৫ মার্চ ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
এবি সিদ্দিক খোকা

এবি সিদ্দিক খোকা © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এবি সিদ্দিক খোকা (৭০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ মার্চ) কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এবি সিদ্দিক খোকা সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

র‌্যাব জানায়, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টায় কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া সিএনজি স্টেশন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে কতিপয় দুষ্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করলে অনেক ছাত্র-জনতা গুরুতর আহত হন। এ ঘটনায় গত বছরের ২৯ নভেম্বর বিস্ফোরক আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার আসামি হিসেবে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদেরকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে এবি সিদ্দিক খোকাকে কারাগারে পাঠানো হয়েছে।

ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence