ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

০৩ মার্চ ২০২৫, ১০:৩৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত

প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত © প্রতীকী ছবি

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে শহরের মালতীনগর খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে। বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম পারভেজ (২৫)। তিনি মালতীনগর নতুনপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। পারভেজ পেশায় রাজমিস্ত্রির সহকারী। গুরুতর আহত আতিকুল ইসলাম (২৪) একই এলাকার বাসিন্দা।

নিহত পারভেজের খালাতো ভাই মাসুদ রানা বলেন, একই এলাকার কিছু যুবকের সঙ্গে গতকাল রোববার বিকেলে পারভেজের মারামারি হয়েছিল। এর জেরে সোমবার ইফতারের পর ওই যুবকেরা পারভেজকে বাড়ি থেকে ডেকে নেয়। ওই সময় পারভেজের সঙ্গে ছিলেন আতিকুল। মালতীনগর খন্দকারপাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে নির্জন স্থানে তাঁদের ওপর হামলা চালান ওই যুবকেরা। একপর্যায় পারভেজ ও আতিকুল দৌড় দিল তাদের পিছু ধাওয়া করে উপুর্যপরি ছুরিকাঘাত করে।

মাসুদ রানা আরও জানান, হামলার পর পারভেজ ও আতিকুল দুজনই গলিপথের মধ্যে অনেক সময় পড়ে ছিলেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আতিকুল চিকিৎসাধীন।

এসআই ফজলে এলাহী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে বিরোধকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে। জড়িত কয়েকজনের নাম জানা গেছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
মাঝপথেই পিএসএল শেষ ইমনের
  • ১১ এপ্রিল ২০২৬
সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে
  • ১১ এপ্রিল ২০২৬
close