ভারতীয় পরিচয়পত্র ও বিদেশি পিস্তলসহ নারী গ্রেপ্তার

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:০২ PM
গ্রেপ্তারকৃত নাদিরা আক্তার হ্যাপি

গ্রেপ্তারকৃত নাদিরা আক্তার হ্যাপি © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ভারতীয় পরিচয়পত্রসহ নাদিরা আক্তার হ্যাপি (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে গফরগাঁও পৌর শহরের শিলাসী এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিব্বিরুল ইসলাম।

শিব্বিরুল ইসলাম বলেন, ‘হ্যাপি ও তার স্বামী আবু হোসেনে শিলাসী এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসার ভাড়াটিয়া। যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ওই বাসায় অস্ত্রসহ এক নারী বসবাস করছেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র, বিদেশি পিস্তলসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। এ সময়  ভারতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড), বিদেশি পিস্তল, খেলনা পিস্তল, রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, চায়না চাপাতি, চাকু, হ্যামার, ৫ সৌদি রিয়াল ও ২ হাজার ৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হ্যাপি অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারী হিসেবে পরিচিত। ওই নারীর বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করার পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close