অনলাইন জুয়ায় হার, ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
মো. আলিনুর রহমান

মো. আলিনুর রহমান © সংগৃহীত

নীলফামারীর ডিমলায় মো. আলিনুর রহমান (৪০) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। মোবাইল ফোন অনলাইন জুয়ায় ১৩-১৪ লাখ টাকা হেরে গিয়ে ঋণের দায়ে  বিষ পান করে আত্মহত্যা করেন তিনি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। পরে শনিবার (২২ ফেব্রুয়ারি)জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। 

জানা গেছে, নিহত  আলিনুর উপজেলার সদর ইউনিয়নের পাথর খুড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। উপজেলার বাবুরহাট বাজারে ইলেকট্রনিক্স ব্যবসা ছিল তার। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আলিনুর বেশকিছুদিন যাবত মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। কিছুদিন পূর্বে ব্যবসা করার জন্য বিভিন্ন এনজিও থেকে ১৩-১৪ লক্ষ টাকা লোন নেন। এ টাকা দিয়ে জুয়া খেলে হেরে যান তিনি। কিস্তির টাকা দিতে না পারায় এনজিও থেকে চাপ দিতে থাকে। মনের হতাশা-ক্ষোভে রবিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে নিজ দোকানে আত্মহত্যা করার জন্য বিষ পান করেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিতসাধীন অবস্থায় গত শুক্রবার মারা যান তিনি।

নিহত আলিনুরের ভাতিজা মো. সানোয়ার ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আলিনুর চাচা রংপুরে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকাল ৯ টায় মারা গেছেন। রবিবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।’

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি (ওসি) জানান, ‘বিষপানে আত্মহত্যার বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।’

শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে জামায়াত প্রার্থীর মাইকিং
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬