মাহফিল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
ভোলা জেলা

ভোলা জেলা © টিডিসি সম্পাদিত

ভোলার লালমোহনে মাহফিল থেকে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা আরাফাত রহমান ফাহিমকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইসলামিয়া কামিল মাদরাসার মাহফিল থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) লালমোহন থানার ওসি এ বিষয়টি নিশ্চিত করেন।

আরাফাত রহমান ফাহিম লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মিজানুর রহমানের ছেলে। তিনি ওই মাদ্রাসা থেকে সদ্য কামিল পাশ করে কবি নজরুল কলেজে অধ্যয়নরত রয়েছেন। এছাড়াও তিনি ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবিদুর রহমান আকিবের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমের পরিবার আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। তার বাবা-ভাই সবাই আওয়ামী রাজনীতির পদ-পদবিতে ছিলেন। ফাহিম মাদরাসায় পড়া অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘গ্রেফতার ফাহিম ছাত্রলীগ নেতা ছিলেন। তিনি ওই মাদরাসায় ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। তাকে আসামি হিসেবে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়।’

নবীন ফ্যাশন বন্ধ হওয়ার ঘটনায় ওসিসহ দুই পুলিশ সদস্য প্রত্যাহ…
  • ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী…
  • ২৬ মার্চ ২০২৬
গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদান ব্যবস্থা ঠিক করতে ন…
  • ২৬ মার্চ ২০২৬
সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence