নবীন ফ্যাশন বন্ধ হওয়ার ঘটনায় ওসিসহ দুই পুলিশ সদস্য প্রত্যাহার

২৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ AM
ডিএমপি লোগো

ডিএমপি লোগো © টিডিসি সম্পাদিত

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে ‘নবীন ফ্যাশন’ শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় বিতর্কিত ভূমিকার দায়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন,  শুক্রবার (২০ মার্চ) রাজধানীর মগবাজার বিশাল সেন্টারে একটি দোকানে পাঞ্জাবি বিক্রয়ের অফার নিয়ে মার্কেট কমিটির সাথে সংশ্লিষ্ট শোরুমের একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। উক্ত ঘটনায় কোন পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বর্ণিত পরিস্থিতিতে ইতোমধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে ও এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনস্ এ সংযুক্ত ( Close) করা হয়েছে। এতদসংক্রান্তে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, বুধবার (২৫ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বতঃপ্রণোদিত হয়ে ‘নবীন ফ্যাশন’ এর শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের নীরব ভূমিকার কারণে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শোকজ করেছেন। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: দেশ ছাড়তে চাইলেন নবীন ফ্যাশনের মালিক

আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে দেখা যায়, মগবাজারের বিশাল সেন্টার মার্কেটের ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। ঘটনাস্থলে কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেলেও পাশে থাকা পুলিশ সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের আগের দিন গত ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের দোকান বন্ধ করে দেয়। কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে আপত্তি জানান প্রতিবেশী দোকানদাররা। এ সময় পুলিশের উপস্থিতিও দেখা গেছে।

এরপর মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ উত্থাপন করেন নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন। এদিন রাতে তিনি দেশ ছাড়েন।

এ নিয়ে এনামুল হাসান নবীন ফেসবুক পোস্টে লিখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।’

তেল সংকটে অচল হাসপাতালের জেনারেটর, তেল পাঠালেন সাবেক ভূমিমন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতায় শূন্য, ফলাফলে ৪৫ নম্বর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
১৮ পিস ইয়াবাসহ যুবক আটক 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দুই পা অচল, তবু থামেনি রুবেলের পড়াশোনা, হামাগুড়ি দিয়ে শেষ ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9