কম দামে পাঞ্জাবি বিক্রি করায় নবীন ফ্যাশন ‘বন্ধ করে দিলেন’ অন্য ব্যবসায়ীরা

২১ মার্চ ২০২৬, ০২:৫৬ PM
নবীন ফ্যাশন মগবাজার শাখায় বাকবিতন্ডায় অন্য ব্যবসায়ীরা

নবীন ফ্যাশন মগবাজার শাখায় বাকবিতন্ডায় অন্য ব্যবসায়ীরা © ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মগবাজারে কম দামে পাঞ্জাবি বিক্রি করাকে কেন্দ্র করে ‘নবীন ফ্যাশন’ নামে একটি দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আশপাশের ব্যবসায়ীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রতিবেশী দোকানদাররা কমদামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে আপত্তি জানান। শুক্রবার (২০ মার্চ) ঈদের আগের দিন পুলিশের সহায়তায় বিকেলে জোরপূর্বক দোকানটি বন্ধ করে দেন।

নবীন ফ্যাশন অভিযোগ করে বলেন, ‘প্রতিবেশী দোকানদার প্রিন্সের মালিক মাইকেল কমদামে পন্য বিক্রি করার কারণে গ্রাহকদের রাস্তায় দাঁড়িয়ে রিলিফ দেয়ার কথা বলেছেন। পরে পুলিশ দিয়ে জোরপূর্বক বিকেল ৪টায় দোকান বন্ধ করে দেন। আমাদের মগবাজারের এই শাখায় প্রায় ১০ হাজার পাঞ্জাবী রয়েছে এখনো।

বর্তমানে দেশের বাজারে সব কিছুর দামই বাড়তি। সব কিছুই যেন মধ্যবিত্তের নাগালের বাইরে। এমন পরিস্থিতির মধ্যেও ‘নবীন ফ্যাশন’ সর্বনিম্ন দামে পাঞ্জাবি বিক্রি করছে বলে জানায় ক্রেতারা। যার ফলে সুলভমূল্যে পাঞ্জাবি কিনতে প্রায় সময়ই ক্রেতাদের ভিড় থাকে দোকানটিতে।

হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬