মাদক সেবনের বিরুদ্ধে সোচ্চার শিক্ষককে হত্যা

০৯ জানুয়ারি ২০১৯, ১২:১২ PM
নিহত ইমরান হোসেন

নিহত ইমরান হোসেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ইমরান হোসেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের প্রভাষক ছিলেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়বকুণ্ড প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেলওয়ে কলোনিতে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি ফেনী সদরে; তবে দীর্ঘদিন ধরে বাড়বকুণ্ডে ভাড়া বাসায় থাকতেন তিনি। তাঁর বাবা সরোয়ার উদ্দীন রেলওয়েতে কর্মরত আছেন।

পুলিশ জানিয়েছে, রেলেস্টেশন এলাকায় মূলত মাদক কারবারি ও সেবনকারীদের বিভিন্ন সময় বাধা দিতেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে মাদকের কারবারিরা তাকে খুন করতে পারে। এ ঘটনায় নিহতের বাবা সরোয়ার উদ্দীন বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ের ১০-১২জনকে আসামি করে সীতকুণ্ড থানায় হত্যা মামলা করেন।

বাড়বকুণ্ড  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি বলেন, ইমরান সীতাকুণ্ড কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। রেল স্ঠেশন এলাকায় ওই বাসায় দীর্ঘদিন থাকার সুবাদে এখানকার ভোটারও হয়ে যান। তাঁর যথেষ্ট সুনাম ছিল। মাদকের বিরুদ্ধে তার অবস্থানের কারণেই তিনি খুন হয়ে থাকতে পারেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন ঘটনাস্থলটি পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় লোকজনের তথ্যমতে, ইমরান রেল কলোনির মাদককারবারি ও মাদকসেবীদের কাজে বাধা দিতেন। 

 

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬