জাতীয় সংগীত বিকৃত ক‌রে টিকটক, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
গ্রেপ্তারকৃত মো. আলম মিয়া

গ্রেপ্তারকৃত মো. আলম মিয়া © সংগৃহীত

কুড়িগ্রামে জাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিও তৈরি করায় মো. আলম মিয়া নামে যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে নাগেশ্বরী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও  ডিআইও-১ মো. আলমগীর হোসেন। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. আলম মিয়া উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও একই ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, মো. আলম মিয়া গত ৩/৪ দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উসকানি ও কটূক্তিমূলক ভিডিওটি ছড়িয়ে দেওয়ায় নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে মিডিয়া অফিসার ও ডিআইও-১ আলমগীর হোসেন বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে কটূক্তি ও উসকানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিল গ্রেপ্তারকৃত আলম মিয়া। তাকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নবীন ফ্যাশন বন্ধ হওয়ার ঘটনায় ওসিসহ দুই পুলিশ সদস্য প্রত্যাহ…
  • ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী…
  • ২৬ মার্চ ২০২৬
গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদান ব্যবস্থা ঠিক করতে ন…
  • ২৬ মার্চ ২০২৬
সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence