৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ, নাসা গ্রুপের কর্ণধার নজরুলের বিরুদ্ধে মামলা

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
নজরুল ইসলাম মজুমদার

নজরুল ইসলাম মজুমদার © সংগৃহীত

নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নজরুল ইসলাম মজুমদার বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থের সঠিক উৎস সম্পর্কে তথ্য গোপন করার জন্য অভিযুক্ত। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতি মাধ্যমে তার আয়সম্মত উপার্জনের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদের মালিক হয়েছেন। দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬