রাজধানীতে বাসায় ঢুকে হামলা, ভাই-বোন গুলিবিদ্ধ

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ © সংগৃহীত

রাজধানীর পল্লবীতে তুচ্ছ ঘটনায় মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) নামের এক ব্যবসায়ীর বাসায় ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এতে ওই ব্যবসায়ীসহ তার বোন মোছা. শাহিনুর বেগম (২৮) গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ছয়টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
 
ঢামেক হাসপাতালে তাদের নিয়ে আসা মো. আমির হোসেন জানান, আহত জসিম একটি টিভি শোরুমের ব্যবসায়ী। রাতে নামাজ পড়ে বাসায় ফেরার সময় এলাকার শহিদুল নামের একজনের সঙ্গে শরীরে ধাক্কা লাগে। এতে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। কথা-কাটাকাটির এক পর্যায়ে জসিম বাসায় চলে যান। পরে শহিদুল সংঘবদ্ধ হয়ে বাসায় গিয়ে জসিমকে লক্ষ্য করে গুলি করেন। এতে ডান ও বাঁ পায়ে গুলি লাগে। তাকে বাঁচাতে গিয়ে বোন শাহিনুরের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট থানাকে অবগত করেছেন বলেও জানান তিনি।

ট্যাগ: আইন
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close