এবার তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

০৭ জানুয়ারি ২০১৯, ১২:৫৯ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি

গত কয়েক দিন ধরেই একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে দেশজুড়ে। এবার প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার হলেন তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী।  ধর্ষণের পর পানিতে ফেলে হত্যা করা হয়েছে ওই ছাত্রীকে। রোববার রাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ধর্ষকের নাম জয়দেব সরকার। আশাশুনি উপজেলার গাবতলা গ্রামের নির্মল সরকারের ছেলে ও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতো অভিযুক্ত জয়দেবের বোন।  গতকাল প্রাইভেট পড়তে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে কৌশলে মেয়েটির ওপর নির্যাতন চালায় জয়দেব। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে মারা গেছে ভেবে তাকে বাড়ির পুকুরে ফেলে দেয়। পরে গ্রামবাসী ওই ছাত্রীকে খুঁজতে থাকার একপর্যায়ে জাল ফেলে পুকুর থেকে লাশ তুলে নিজের বাথরুমে ফেলে রাখে।  রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।  গ্রেফতার করে জয়দেব সরকারকে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গ্রেফতারকৃত জয়দেব সরকার ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে।  এখন আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হবে। 

জবি ‘ভাইস চ্যান্সেলরস গবেষণা পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক ড. ন…
  • ০৪ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমলেও গরমের তীব্রতা রয়েই গেছে
  • ০৪ এপ্রিল ২০২৬
শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে সম্ভাবনার দ্বার …
  • ০৪ এপ্রিল ২০২৬
ক্লাসরুমেও আসছে সিসি ক্যামেরা
  • ০৪ এপ্রিল ২০২৬
১৯৭২ থেকে ২০০১ সালে নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা: শিক্ষামন…
  • ০৪ এপ্রিল ২০২৬
মুক্তিযুদ্ধের প্রথম সামরিক পরিকল্পনার স্মৃতি, তেলিয়াপাড়া দি…
  • ০৪ এপ্রিল ২০২৬