পটুয়াখালীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
গ্রেপ্তার জাহানারা বেগম

গ্রেপ্তার জাহানারা বেগম © টিডিসি

পটুয়াখালীর গলাচিপায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহানারা বেগমকে (৪৮) ১ হাজার ৫৯২টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিকনিকান্দি ইউনিয়নের পূর্ব মাঝগ্রাম ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আজ বুধবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তার ও মাদক জব্দের বিষয়ে জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন। 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গলাচিপা থানার অফিসার ইনচার্জের (ওসি) আশাদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে অংশ নেয়। অভিযানে ছিলেন উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন, হাসিবুর রহমান তুষার; এএসআই সাইদুল ইসলাম ও হুমায়ুন। এ সময় জাহানারা বেগমের বাসা থেকে ১ হাজার ৫৯২টি ইয়াবা ও ২১ হাজার টাকা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৭৭ হাজার টাকা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জাহানারা বেগম গলাচিপা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতেন। এ কাজে তার সহযোগী ছেলে ওয়াহিদ প্যাদা, যিনি একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন: কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন

গলাচিপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ জাহানারা বেগমকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, জাহানারা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ফলে এলাকার যুবসমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছিল। তার গ্রেপ্তারে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগ: আইন
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close