বিনামূল্যের বই পেতেও লাগছে ৫০০ টাকা

০৫ জানুয়ারি ২০১৯, ১০:৫৩ AM

© ফাইল ফটো

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ে সরকারি বই বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক অভিযোগে জানায়, ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সরকারি বই তুলে দেওয়ার কথা থাকলেও নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ে ৫০০ টাকা ছাড়া কোনো বই দেওয়া হবে না।

কয়েকজন অভিভাবক বলেন, আমরা গরিব মানুষ এত টাকা দিতে না পারায় আমাদের বই দেওয়া হয়নি। এ ব্যাপারে নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ঝন্টু শিক্ষার্থী ও অভিভাবকদের এ অভিযোগ অস্বীকার করে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন।

এ ব্যাপারে কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছাইফুল ইসলাম বলেন, ১ জানুয়ারি থেকে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্য উপজেলার সব বিদ্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ে বই বিতরণে অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বেসরকারি স্কুল-কলেজে অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা বোর…
  • ২৬ মার্চ ২০২৬
সম্পূর্ণ বিনা খরচে পড়ুন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে
  • ২৬ মার্চ ২০২৬
পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৩০
  • ২৬ মার্চ ২০২৬
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা ও জ…
  • ২৬ মার্চ ২০২৬
সন্ধ্যায় ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে হামজারা, দেখবেন যেভা…
  • ২৬ মার্চ ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence