কলারোয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম 

৩০ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
আহত যুবদল নেতা

আহত যুবদল নেতা

কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামালউদ্দিন টুটুলকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে, হত্যার উদ্দেশ্যে টুটুলের ওপর এ হামলা চালানো হয়। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অভিযোগ করেছেন, এদিন দুপুরে উপজেলার যুগিবাড়ি নদীর মাটিকাটাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মঞ্জুর রোমেল এবং স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুল ইসলাম রন্জুর নেতৃত্বে এ হামলা চালানো হয়।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে টুটুলকে কলারোয়া হাসপাতালে ভর্তি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সরকারি জায়গা থেকে ইটভাটায় মাটি উত্তোলনকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে টুটুলের মাথায় দা দিয়ে কোপ মারেন ছাত্রদল নেতা রোমেল। শাবল দিয়ে আঘাত করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রঞ্জু।

এ বিষয়ে অভিযুক্তদের মন্তব্য জানতে চাইলে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তারা। 

এ বিষয়ে জানতে চাইলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন বলেন, এ বিষয়ে ভুক্তভোগী এখনো পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ট্যাগ: ছাত্রদল
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬