জামিন পেলেন বরখাস্ত হওয়া সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম

২৬ জানুয়ারি ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
তাপসী তাবাসসুম ঊর্মি

তাপসী তাবাসসুম ঊর্মি © সংগৃহীত

মানহানির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত হওয়া সহকারী কমিশনার (এডিসি) তাপসী তাবাসসুম ঊর্মি। একই সঙ্গে চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

আজ রবিবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানের অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন। ওই দিন আত্মসমর্পণ করে জামিন পান তাপসী তাবাসসুম ঊর্মি।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটা পোস্ট দেন। সেখানে তিনি আবু সাঈদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close