চিন্ময় দাসের হাইকোর্টে জামিন আবেদন, শুনানি সোমবার

১৯ জানুয়ারি ২০২৫, ০১:৪১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী © সংগৃহীত

ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। আজ রোববার (১৯ জানুয়ারি) তার আইনজীবী জামিন আবেদন করেন।

বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার আদালতে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ৩০৬ নম্বরে রয়েছে। আগামী সোমবার (২০ জানুয়ারি) এ বিষয়ে শুনানির কথা রয়েছে।

এর আগে গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত।
 
গত বছরের ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।
 
চিন্ময় দাস ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার হন। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই দিন আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনাও ঘটে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close