বিধবাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলার চক ধাদাশ গ্রামে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) সকালে বেলপুকুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মো. সুজন আলী (৩২) নামের ওই যুবককে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঘটনার সময় বিধবা নারী ঘরে একা ছিলেন। সুযোগ বুঝে সুজন তার বাড়িতে প্রবেশ করে নারীকে ধর্ষণ করার চেষ্টা চালায়। এ সময় নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ধর্ষককে আটকে রাখে। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আসামিকে গ্রেপ্তার করে।

বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ওই বিধবা নারীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ওই নারীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ০২ মার্চ ২০২৬
‘আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি
  • ০২ মার্চ ২০২৬
বাংলা উইকিপিডিয়ায় সার্চের শীর্ষে নির্বাচন-বিএনপি, জামায়াতের…
  • ০২ মার্চ ২০২৬
পি টু পি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • ০২ মার্চ ২০২৬
মবের ভয়ে আত্মগোপনে—ভিডিও বার্তায় অভিনেতা যাহের আলভী
  • ০২ মার্চ ২০২৬
চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়…
  • ০২ মার্চ ২০২৬