এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষ

আটক দুজনসহ প্রায় ৩০০ জনের বিরুদ্ধে পাহাড়ি ছাত্র-জনতার মামলা

১৭ জানুয়ারি ২০২৫, ১২:২১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতার’ ডাকা বিক্ষোভে হামলা

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতার’ ডাকা বিক্ষোভে হামলা © সংগৃহীত

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটক দুজনসহ অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি হয়েছে। 

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সময় ৯টায় মতিঝিল থানায় পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা বাদী হয়ে মামলাটি করেন। মামলা নম্বর ১২।

গত বুধবার ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শেষে মতিঝিলের এনসিটিবি কার্যালয় ঘেরাও করতে যায়। সেখানে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ব্যানারের একটি দলের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে নারীসহ কয়েকজন আহত হন এবং তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্বাস ও আরিফ আল কবির নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় আজ মামলা হলো।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close