পাওনা টাকা ফেরত চাওয়ায় কুপিয়ে হত্যা যুবককে, আটক ১

২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
শ্রী তপন

শ্রী তপন © সংগৃহীত

মাদারীপুর সদরে পাওনা টাকা ফেরত চাওয়ায় গৌতম বসু (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রী তপন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পুরান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তপন সদর উপজেলার বনগাঁ গ্রামের সানিন্দের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গৌতম সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের হারান বসুর ছেলে। তিনি পুরান বাজার যাদব ঘৃত মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী ছিলেন।

আরও পড়ুন: পাওনা টাকা ফেরত চাওয়ায় কুপিয়ে হত্যা যুবককে

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় আসামি তপনকে আটক করা হয়েছে এবং মরদেহের সুরতহাল রিপোর্টসহ যাবতীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
close