পাওনা টাকা ফেরত চাওয়ায় কুপিয়ে হত্যা যুবককে

২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
মাদারীপুর

মাদারীপুর

মাদারীপুর সদরে পাওনা টাকা ফেরত চাওয়ায় গৌতম বসু (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পুরান বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত গৌতম উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারান বসুর ছেলে। তিনি পুরান বাজার যাদব ঘৃত মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারের যাদব মিষ্টান্ন ভান্ডারে কাজ করতেন গৌতম। সপ্তাহখানেক আগে গৌতম রঘুরামপুর এলাকার ফলের দোকানের কর্মচারী তপনকে ৫০০ টাকা ধার দেন। শনিবার সকালে এই ধারের টাকা ফেরত চাইতে গেলে তপন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে বিকেলে মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় গৌতমকে কুপিয়ে আহত করেন তপন। এ সময় গৌতমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তপন পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় গৌতমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অপরাধীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close