ময়লা ব্যবসা নিয়ে বিরোধের জেরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া যুবক খুন

১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
জসিম উদ্দিন

জসিম উদ্দিন © সংগৃহীত

চট্টগ্রামে মহানগরীতে ময়লা ব্যবসা নিয়ে বিরোধের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়ভাবে অংশ নেওয়া জসিম উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান।

জানা যায়, মঙ্গলবার রাত ৯টায় জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন জসিম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বুধবার সকালে তার মৃত্যু হয়।

তিনি বলেন, মঙ্গলবার রাতে ধারালো কোনো অস্ত্র দিয়ে জসিমের গলার একপাশে আঘাত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে শ্বাস নালি কেটে যায় জসিমের। পরে তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

নিহতের চাচা বশির আহমদ বলেন, ‘আমার ভাতিজা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। এ ছাড়া জসিম বিএনপির রাজনীতি করতেন। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ বলেন, সে আন্দোলনে অংশ নিয়েছে সেটা জেনেছি। এ ঘটনায় খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬