সহপাঠী হত্যার বিচারের দাবিতে ফের ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
বিক্ষোভ সমাবেশ

বিক্ষোভ সমাবেশ © সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার অভিযোগ এনে ফের বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালন করেছেন তারা। 

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিহানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শিহান তার ফেসবুকে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে লেখালেখি করতেন বলেই সেই দেশের গোয়েন্দা সংস্থা তাকে হত্যার পরিকল্পনা করে।

দ্রুত তার হত্যার রহস্য উন্মোচন ও বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তারা বলেন, শিহান ভারতীয় আধিপত্যবাদ নিয়ে লেখালেখি করতেন। তিনি খুন হওয়ার পর রহস্য উন্মোচন নিয়েও কালক্ষেপণ হচ্ছে। আপাতত আমরা কর্মসূচি স্থগিত রাখবো, কিন্তু দ্রুত এ মামলার অগ্রগতি না হলে ফের আন্দোলনে নামবো।

জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈরে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে তাজবির হোসেন শিহানকে (২৬) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। চাকরি করতেন উত্তরার একটি কল সেন্টারে।

এর আগে রবিবার (১৫ ডিসেম্বর) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। 

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬