পলিটেকনিক ছাত্র মোজাহিদকে পিষে চলে গেল পাথরবোঝাই ট্রাক

১৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
মোজাহিদুল ইসলাম অভ্র’র সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার দৃশ্য

মোজাহিদুল ইসলাম অভ্র’র সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার দৃশ্য © ভিডিও থেকে নেওয়া

রাজশাহীতে পাথরবোঝাই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহীর পদ্মা আবাসিকের ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মোজাহিদুল ইসলাম অভ্র (২২)। তিনি রাজশাহী নগরীর শিরোইল কলোনী এলাকার মো. কালামের ছেলে।

নিহত মোজাহিদুল রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন বলে জানান চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান। ওসি বলেন, পাথরবোঝাই একটি ট্রাক মোজাহিদুলের মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন: পুলিশ ফাঁড়ির পাশে যুবককে ছুরিকাঘাতে হত্যা

তিনি জানান, স্থানীয় বাসিন্দারা ট্রাকটিকে ধাওয়া দিয়েছিলেন। মেহেরচণ্ডি এলাকার ফ্লাইওভারের কাছে চালক ট্রাক ফেলে পালিয়ে যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পরিবার যেভাবে চাইবে, সেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬
ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬