ঢাবিতে লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে আটক ২

০৮ ডিসেম্বর ২০২৪, ০২:১১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
আটক দুই ছিনতাইকারী

আটক দুই ছিনতাইকারী © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

ঢাবি শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ছিনতাইকারী দুইজন এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকা নিয়ে বুয়েটের দিকে পালিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম তাদের আটক করে।

প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আমি খবর পেয়েছি। ছিনতাইকালে তাদের আটক কর হয়। তাদেরকে শাহবাগ থানায় হস্তান্তর করতে বলেছি।’

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুইজন ছিনতাইকারীকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষা বা ভূক্তভুগি কেউই তাদের বিরুদ্ধে অভিযোগ করেননি। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬