২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায় রবিবার

৩০ নভেম্বর ২০২৪, ০২:০৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় রবিবার (১ ডিসেম্বর) ঘোষণা করা হবে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

শনিবার (৩০ নভেম্বর) আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৩ অক্টোবর গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনকে নিয়ে গঠিত বেঞ্চে পাঠানো হয়। ৩১ অক্টোবর এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে ২১ নভেম্বর বেঞ্চ রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন।

আরও পড়ুন: ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা নিয়ে যে বার্তা দিলেন ফারুকী

২০১০ সালের ১০ অক্টোবর আলোচিত এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ১৯ জনকে। এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন বেশ কয়েকজন আসামি, যার শুনানি শেষ হয় বৃহস্পতিবার।

আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা মেলেনি।

২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। ভয়াবহ এ হামলায় ২৪ জন নিহত হন। আহত হন অন্তত চার শতাধিক।

ঢাবির হলে ছাত্রদল নেতা আকাশের ‘ঈদ শুভেচ্ছা কার্ড’ বিনিময়
  • ১০ মার্চ ২০২৬
বিএমইউতে এনডিএফের ইফতার, পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের সংবর্ধ…
  • ১০ মার্চ ২০২৬
লঞ্চে কলেজ ছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি,আরেকজনের ৫ …
  • ১০ মার্চ ২০২৬
বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে চাচ্ছে: সারজিস
  • ১০ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ যোগ্যতায় পরিবর্তন, আবেদনকৃতদের কী হ…
  • ১০ মার্চ ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন শেষ ২০ মার্চ
  • ১০ মার্চ ২০২৬
close