ঢাবি টিএসসি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

২১ নভেম্বর ২০২৪, ১২:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
টিএসসি এলাকায় মেট্রোরেলের স্টেশন

টিএসসি এলাকায় মেট্রোরেলের স্টেশন © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় মেট্রোরেলের স্টেশনের কাছে সড়ক দুর্ঘটনায় মো. সজিব (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। ভাঙা সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে প্রাণ হারান তিনি। বুধবার (২১ নভেম্বর) রাতের এ ‍দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরোহী নিশান (২৫) আহত হয়েছেন।

তারা বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন বলে জানা গেছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

জানা গেছে, আরেক মোটরসাইকেলে থাকা বন্ধু মোজাহিদ তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। আহত নিশান চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন: ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত যেভাবে

মোজাহিদ জানান, স্টেডিয়াম মার্কেটে খেলাধুলা সামগ্রীর দোকানে চাকরি করেন সজিব। ডেমরার সারুলিয়া সুকুরশী এলাকায় থাকেন। রাতে এক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান শেষে টিএসসিতে যান চা খেতে। নিশানকে চাঁনখারপুল নামিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাদের।

তিনি বলেন, যাওয়ার পথে রমনা কালীমন্দিরের মন্দিরের গেটের কাছে ভাঙা সড়কের গর্তে পড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার সময় হেলমেট হাতে রেখেছিলেন সজিব।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, ‘বিষয়টি এখনও জানি না। খোঁজ নিয়ে দেখছি।’

ইরানের হামলায় সৌদিতে ১২ মার্কিন সেনা আহত, দুজনের অবস্থা গুর…
  • ২৮ মার্চ ২০২৬
কিউএস বিষয়ভিত্তিক র‍্যাংকিংয়ে আবারও স্থান পেল চুয়েটের পিএমই…
  • ২৮ মার্চ ২০২৬
জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
  • ২৮ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৮ মার্চ ২০২৬
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম রিমান্ড শেষে কারাগারে
  • ২৮ মার্চ ২০২৬
পালানোর সময় আলোচিত নানি-নাতি জুটি আবারও আটক
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence