বশেমুরবিপ্রবিতে মাদক সেবনের সময় নারীসহ চার বহিরাগত আটক

২১ নভেম্বর ২০২৪, ০৮:৫১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বশেমুরবিপ্রবিতে মাদকসহ আটক তিন বহিরাগত

বশেমুরবিপ্রবিতে মাদকসহ আটক তিন বহিরাগত © টিডিসি ফটো

মাদক সেবনের সময় এক নারীসহ চার বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টরিয়াল বডি। বুধবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় স্কুলের ভবনের পাশ থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে সোপর্দ করে।

আটক চার বহিরাগত হলেন- সিয়াম চৌধুরী (১৯), আশিকুল ইসলাম সৈকত (১৯), শুভ (১৯) এবং এক নারী (২০)। তাদের সবার বাসা গোপালগঞ্জ জেলার সদর উপজেলার নবীনবাগ এলাকায়।

জানা গেছে, তারা রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আওতাধীন স্কুলের ভাবনের পাশে বসে গাঁজা সেবন করছিলেন। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রক্টরিয়াল বডি তাদের আটক করে।

আরো পড়ুন: জাবিতে শিক্ষার্থী নিহতের আন্দোলনে হস্তক্ষেপ, তোপের মুখে বামপন্থী দুই সংগঠক

প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, ‘ক্যাম্পাসের পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসে হাঁটছিলাম। এ সময় আমরা তাদেরকে উপাচার্যের বাসভবন এলাকায় স্কুলের ওইখানে তাদের দেখতে পাই। আমরা মনে করেছিলাম, তারা হয়তো এমনি বসে আছে। কিন্তু তাদের কাছে গিয়ে মাদকসহ পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘যেহেতু তাদেরকে মাদকসহ আটক করা হয়েছে, সেহেতু তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি। বাকিটা তারা দেখবে। এখন থেকে মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান।’

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬