শেখ হাসিনার মামলা ট্রাইব্যুনালের কার্যতালিকায়

১৮ নভেম্বর ২০২৪, ১০:৩৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সোমবারের (১৮ নভেম্বর) কার্যতালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাটি রয়েছে। এ ছাড়া ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের মামলাটিও কার্যতালিকায় রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হবে।

প্রসিকিউটর গাজী এম এইচ তানিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ১০ মন্ত্রীসহ ১৩ জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ১৩ আসামিকে

যাদের হাজির করা হয়েছে, তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাজাহান খান, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। অন্য মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তারা সবাই কারাগারে।

ট্যাগ: জাতীয়
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬