অতিরিক্ত সচিবের বাসায় মিলল কোটি টাকা, ১১টি আইফোন

০৪ নভেম্বর ২০২৪, ১১:৩৭ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM

© সংগৃহীত

উত্তরায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের বাসায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। অভিযানে তার বাসা থেকে কোটি টাকা ও ১১টি আইফোন উদ্ধার করা হয়েছে। পরে ছেলেসহ মোহাম্মদ আমজাদ হোসেনকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়।

সোমবার (৪ নভেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলে থানায় গ্রেফতার আছে। গতকাল রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

অভিযানে বাসাটি থেকে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়। পরে অভিযান শেষে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেফতার করা হয়। অভিযানটি প্রায় ৪ ঘণ্টা চলে বাসাটিতে। 

এর আগে, ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই অবসরে যান আমজাদ হোসেন খান। 

ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬