ছাত্রলীগ নেতাকে মাথায় গুলি করে হত্যার ঘটনায় মামলা

২৯ নভেম্বর ২০১৮, ০৪:১৪ PM
নিহত দেলোয়ার হোসেন

নিহত দেলোয়ার হোসেন © ফাইল ফটো

গত সোমবার দুর্বৃত্তরা পেছন থেকে মাথায় গুলি করে হত্যা করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে। বুধবার নিহতের বড় ভাই মো শাহাদাত হোসেন নয়ন বাদী হয়ে এ হত্যাকাণ্ডের ঘটনায় সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়-  শামবক্সি (ভল্লবপুর) গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রেজাউল করিম (৩৫) ও  আবুল কালামের ছেলে কাউছারসহ (২৮) অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে। কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মো. মামুন-অর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত সন্ত্রাসী রেজাউল একই এলাকার বাসিন্দা। দেলোয়ারের রাজনৈতিক প্রতিপক্ষের সাথে রেজাউলের সখ্যতা রয়েছে। নিহত দেলোয়ারের সঙ্গে ওঠাবসা করা একাধিক দলীয় নেতা ও কর্মী জানিয়েছেন, কুমিল্লা সিটি নির্বাচনের সময় থেকেই রেজাউল তাকে হত্যা করতে পারে এমন কথা প্রকাশ্যে বলে বেড়াতেন দেলোয়ার। এমনকি মৃত্যুর দুইদিন আগেও একই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। দেলোয়ার আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবে  বিগত সিটি নির্বাচনে ২৬ ওয়ার্ডে পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আব্দুস সাত্তার জয়ী হন। দুইজনই একসময় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মো. মামুন-অর রশিদ বলেন, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  মো. দেলোয়ার হত্যার ঘটনায় মঙ্গলবার বিকালে একটি মামলা হয়েছে। আসামীদের ধরতে কৌশলগত কারণে পুলিশ মঙ্গলবার মামলার বিষয় গোপন রাখে। সামাজিক ও  রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিভিন্ন জনের সঙ্গে দেলোয়ারের মনোমানিল্য ও বিরোধ ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সহকর্মী ও এলাকাবাসীরও ধারণা এসব বিরোধের জেরে দেলোয়ার খুন হয়েছেন।

প্রসঙ্গত, গত সোমবার রাতে নিজ বাড়ির কাছাকাছি শামবক্সি (ভল্লবপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেছনে রাস্তার  ওপর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুলিবিদ্ধ দেলোয়ারকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ট্যাগ: হত্যা
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬