ঝিনাইদহে স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

২৯ নভেম্বর ২০১৮, ০২:৩৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহ শহরে শ্বাসরোধ করে এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকালে হামদহ এলাকায় সাফিন হোসেন (১৪) নামের ওই শিক্ষার্থীকে নিজ বাড়িতে শোয়ারঘরে হত্যা করা হয়। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার কনক কুমার দাস বলেন, নিহত সাফিনের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সে কালীচরনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল সাফিন। এ সময় কে বা কারা তাকে হত্যা করে ঘরের ভেতর থেকে আলমিরা ভেঙে প্রায় নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। পরে সাফিনের মা বাড়ি এসে ঘরের দরজা বন্ধ পান। তিনি দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান যে, ছেলে মৃত অবস্থায় পড়ে আছে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বলেন, ‘নিহত সাফিনের শরীরে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা উদ্ধারের চেষ্টা চলছে।’

ট্যাগ: হত্যা
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬