সায়েদাবাদে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

২৭ নভেম্বর ২০১৮, ১১:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর সায়েদাবাদে শারমীন (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। মঙ্গলবার দুপুরে সায়েদাবাদ সুপার মার্কেটের পাশে রেললাইনের কাছে এই ঘটনা ঘটে।  এ ঘটনায় সোহেল (২৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করা হয়েছে।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হারুন অর রশিদ জানান, কে.এম. দাস লেনের বাসা থেকে বের হয়ে গোপিবাগ রেল লাইনের কাছ দিয়ে যাচ্ছিল শারমীন। পথে সোহেল (২৫) নামে এক যুবক পেছন দিক থেকে ধারালো বটি দিয়ে মেয়েটির ঘাড়ে একটি কোপ দেয়। এতে ঘটনাস্থলেই শারমীনের মৃত্যু হয়।

এ দৃশ্য দেখে আশপাশের লোকজন ধাওয়া করে ঐ যুবককে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারমীনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোড কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, চিকিৎসাধীন আটক সোহেল উত্যক্তকারী ছিল বলে জানা গেছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। শারমীনের বাবা মৃত আব্দুস ছাত্তার, মা ছালমা বেগম।

ট্যাগ: হত্যা
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬