হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর

২৩ অক্টোবর ২০২৪, ১১:২৬ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা বিষয়ে আদালতের আদেশ অবিলম্বে কার্যকর করবেন বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (২৩ অক্টোবর) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশা প্রকাশ করেছেন তিনি।

এর আগে সকালে তিনি আইন এবং গণপূর্ত উপদেষ্টার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুল ভবনের সংষ্কার কাজ পরিদর্শন করেন।

গত ১৭ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

একইসঙ্গে এ মামলার পরবর্তী তারিখ ১৮ নভেম্বর রেখে এ সময়ের মধ্যে আসামিকে আদালতে হাজির করতে বলা হয়েছে।  

এ বিষয়ে অগ্রগতি জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, গ্রেপ্তারি পরোয়ানা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছানো হয়েছে। অনেকে গ্রেপ্তার আছেন, তাদের রিপোর্ট আমরা পাবো। আর বাকিদের গ্রেপ্তারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করবেন। তাদের দায়িত্ব গ্রেপ্তার নিশ্চিত করা। আমরা আদেশ পেয়েছি। আশা করি তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবেন।

গ্রেপ্তারি পরোয়ানা কোথায় কোথায় পৌঁছেছে এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, আইনের যে বিধান সেটা হচ্ছে আদালত থেকে সরাসরি আইজিপি অফিসে পৌঁছানো হয়। তিনি তার বাহিনীর যে ইউনিটকে দিয়ে বাস্তবায়ন করা দরকার সেটা করবেন। এটা তাদের ইন্টারনাল ম্যানেজম্যান্টের ব্যাপার।

এক জেলায় একদিনে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের আত্মহত্যা
  • ১৮ মার্চ ২০২৬
ইউনিলিভারের বিদ্যমান পরিবেশকদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অ…
  • ১৮ মার্চ ২০২৬
আইনজীবী সনদ পেলেন ঈশা খাঁ ইউনিভার্সিটির ৪০ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
নতুন উপাচার্যের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানেই দুই শিক্ষক লাঞ্ছিত,…
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ৩১ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায়…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence