শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেফতারি পরোয়ানা আইজিপির কাছে

২৩ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা

শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেফতারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বুধবার (২৩ অক্টোবর) সকালে ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তাজুল ইসলাম বলেন, ‘পরোয়ানা জারি হওয়া ৪৬ জনের মধ্যে অনেকে গ্রেফতার হয়েছেন। বাকিদের গ্রেফতারের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। আশা করি আদালতের বেঁধে দেয়া সময়ে পদক্ষেপ নেবে তারা।’
 
এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ১ থেকে ৩ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের মূলভবনে বিচারকাজ শুরু করা যাবে।

গত মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের বিষয়ে তার কাছে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি আসিফ নজরুল।

এর আগে ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সঙ্গে নিয়ে তারা পুরোনো ট্রাইব্যুনালের মূলভবনে সংস্কার কাজ ঘুরে দেখেন।

গত ১৭ অক্টোবর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এ নির্দেশ দেন।

ইরানের পর আরও এক দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের
  • ২৮ মার্চ ২০২৬
কলেজে তালা ভেঙে চুরি, অধ্যক্ষ কক্ষ থেকে প্রজেক্টরসহ মূল্যবা…
  • ২৮ মার্চ ২০২৬
ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম
  • ২৮ মার্চ ২০২৬
বাসের তেল শেষ হওয়ায় রেললাইনে বসে ছিলেন যাত্রীরা, মুহুর্তেই …
  • ২৮ মার্চ ২০২৬
বাসে ১৫০ টাকা বেশি ভাড়া আদায়, জরিমানা অর্ধলাখ টাকা
  • ২৮ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, জামায়াত নেতাকে আদালত…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence