জেএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের পর ভিডিও ভাইরাল ফেসবুকে, আটক ২

২৬ নভেম্বর ২০১৮, ১১:৪৭ AM
ধর্ষণের অভিযোগে আটক দুই যুবক

ধর্ষণের অভিযোগে আটক দুই যুবক © সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে জেএসসি পরীক্ষার্থীকে অপহরনের পর ধর্ষণ করে ভিডিও ধারণ করে দুই যুবক। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে ওই দুই যুবককে আটক করে পুলিশ।

জানা যায়, জীবন জীবিকার তাগিদে ওই ছাত্রীর মা-বাবা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। সে দাদা-দাদীর কাছে থাকে। গত ১৫ নভেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে পাশের এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। এ সময় একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান, আব্দুর রউফের ছেলে কামরুল হাসান ও মোফাজ্জল হোসেনের ছেলে ফুলবাবু মেয়েটিকে অপহরণ করে। তারা পার্শ্ববর্তী কলা বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে।

এরপর ঘটনা কাউকে জানালে মেরে ফেলা হবে এবং ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে তারা ওই ছাত্রীকে হুমকি দেয়। এরপর ধর্ষণের ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ায় পীরগঞ্জ উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, এলাকার এক তরুণ ধর্ষণের ভিডিওচিত্রের কথা পীরগঞ্জ থানাকে জানালে পুলিশ বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার পর্যন্ত অভিযান চালিয়ে কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে আবু রায়হান, আব্দুর রউফ মিয়ার ছেলে কামরুল হাসানকে আটক করে। তবে ভিডিও ধারণকারী কাশিপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ফুলবাবুকে এখনও আটক করতে পারেনি।

এ বিষয়ে পীরগঞ্জ থানার এসআই তামবিরুল ইসলাম বলেন, ‘ধর্ষণের ভিডিওটি উদ্ধার করেছি। তবে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়ায় সব উদ্ধার করা সম্ভব হয়নি। ফুলবাবুকে আটকের জন্য অভিযান চলছে।’এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

অবশেষে পিএসএলে নাহিদ রানার অভিষেক
  • ০৮ এপ্রিল ২০২৬
জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় কাল
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির পরও ইরানের তেল শোধনাগারে হামলা
  • ০৮ এপ্রিল ২০২৬
হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
  • ০৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
close