বিয়ে বাড়ির গেটে টাকা কম দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

১৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি রিপোর্ট

বিয়ে বাড়ির গেটের টাকা কম দেওয়া নিয়ে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের কথা কাটাকাটি একপর্যায়ে দুপক্ষের সংঘর্ষে বরসহ ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৪ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ভূঁইয়ার হালট এলাকার নুরে আলমের বাড়িতে এই ঘটনা  ঘটেছে।

জানা যায়, ১৫ দিন আগে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ভূঁইয়ার হালট এলাকার নুরে আলমের মেয়ে লিমা বেগমের সঙ্গে জাহানপুর ইউনিয়নের নাসির উদ্দিনের ছেলে মনির হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়।

আজ রবিবার দুপুরে ৪০ জন বরযাত্রী নিয়ে কনে বাড়িতে যান বর মনির হোসেনসহ তাঁর পরিবারের সদস্যরা। বিয়েবাড়ির গেটের টাকা কম দেওয়া নিয়ে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন বর মনির হোসেন জানান, কনেপক্ষ ৫ হাজার টাকা দাবি করে। ৩ হাজার টাকা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা হামলা চালায়। বাধা দিলে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেয়। তাদের পরিবারের ২০ জন আহত হয়েছে। 

কনের বাবা নুরে আলমের দাবি, বিয়েবাড়িতে গেটে বরকে নিয়ে সবাই আনন্দ করছিলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে উঠেন বরপক্ষের লোকজন। মুহূর্তেই দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তাঁর পরিবারের ১০ সদস্য আহত হন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হোসেন রাসেল জানান, লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

ট্যাগ: পুলিশ
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬