পেঁয়াজ ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

১০ অক্টোবর ২০২৪, ০৩:৪৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
ছাত্রদল নেতা বাবলু

ছাত্রদল নেতা বাবলু © সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজ ব্যবসায়ীকে আটকে রেখে মারধর করে চাঁদা দাবির অভিযোগে বাবলু নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (৯ অক্টোবর) রাতে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক বাবলু ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি উপজেলার ভগবাননগর গ্রামের মনছের আলীর ছেলে।

শৈলকুপা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শাকিব জানান, রাতে ভাটই বাজারের পেঁয়াজ ব্যবসায়ী নারায়ণকে আটকে মারধর করে ছয় লাখ টাকা চাঁদাদাবি করেন বাবলু। সেনাবাহিনীর টহল দল সেখানে উপস্থিত হয়ে জিম্মি অবস্থায় ব্যবসায়ী নারায়ণকে উদ্ধার করে এবং বাবলুকে আটক করে। পরে নারায়ণকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আটক বাবলুকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘এ ঘটনায় আহত নারায়ণের ভাই জয় ঘোষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় বাবলুকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬