আরেক মামলায় হাজী সেলিমসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হলো

০৭ অক্টোবর ২০২৪, ১১:৪০ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
হাজী মোহাম্মদ সেলিম

হাজী মোহাম্মদ সেলিম © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্লাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য দুজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।

সোমবার (৭ অক্টোবর) সকালে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানির সময় তাদের এজলাসে তোলা হয়।

আরও পড়ুন: ছাত্রদল নেতার আশ্রয়ে হলে থাকছেন ‘হামলায় অংশ নেয়া’ ছাত্রলীগের নেতাকর্মীরা

এ ঘটনায় তার বাবা জাহাঙ্গীর হোসেন মামলা করেন। মামলায় হাজী সেলিম এক নম্বর, সৈকত ও মানিক এজাহারনামীয় আসামি।

ট্যাগ: আদালত
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬