ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলিবর্ষণকারী আবু মুছা গ্রেফতার

০৬ অক্টোবর ২০২৪, ১১:২১ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
গ্রেফতার আবু মুছা

গ্রেফতার আবু মুছা © বাসস

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর প্রকাশ্যে গুলিবর্ষণকারী ও হত্যা মামলার আসামি আবু মুছাকে গ্রেফতার করেছে র‌্যাব। গতরাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সৈকতের কলাতলী পয়েন্ট এলাকায় ছিলেন তিনি।

গ্রেফতার আবু মুছা (৪২) সিরাজগঞ্জ পৌরসভার দত্তবাড়ী এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে। তিনি সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন।

আরো পড়ুন: অপরাধে জড়িয়ে চার মেডিকেলের ১০২ শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার, বেশিরভাগই ছাত্রলীগের

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

তিনি জানান, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদরে এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করা হয়। এতে কয়েকজন হতাহত হয়। এ ঘটনায় সদর থানায় দায়েরকৃত তিনটি হত্যা মামলার আসামি মুছা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুলি চালানোর বিষয়টি স্বীকার করেন তিনি।

‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close