কলেজছাত্রকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পেটাল দুর্বৃত্তরা

২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
রাতুল সরকার

রাতুল সরকার © সংগৃহীত

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের রাতুল সরকার (১৮) নামের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে হাতুড়ি পেটা করেছে দুর্বৃত্তরা। রাতুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার চরমিরকামারি গ্রামের ত্রিমোহনী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মজিদ সরদারের ছেলে রাতুল সরদার (১৮) নামে ওই শিক্ষার্থীকে কয়েকজন অপরিচিত ব্যক্তি দুটি মোটরসাইকেল ও একটি অটোতে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে একটি নির্জন পরিত্যক্ত রাইস মিলে নিয়ে হাতুড়ি দিয়ে নির্মমভাবে পেটানো হয়। আহত রাতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শফিকুল ইসলাম শামীম জানান, তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি লোকমুখে শুনেছি, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close