সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
এম এ মান্নান

এম এ মান্নান © সংগৃহীত

নিজ বাসভবন থেকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার তার নিজ বাড়ি হিজল করচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে এমএ মান্নানকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ছাত্র-জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ শহরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয়। জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলায় আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, এম এ মান্নানকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর থানায় পুলিশ হেফাজতে আছেন। ঘটনার বিষয়ে জানতে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ।

ট্যাগ: আটক
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬