সাবেক রেলমন্ত্রীকে দেওয়া রিমান্ড স্থগিত করে কারাগারে প্রেরণ

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
নূরুল ইসলাম সুজন

নূরুল ইসলাম সুজন © সংগৃহীত

হত্যা মামলার অভিযোগে সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে দেওয়া তিন দিনের রিমান্ড স্থগিত করেছেন আদালত। এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দিয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এ আদেশ দেন। পাশাপাশি যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিন তাকে যাত্রাবাড়ী থানার অপর একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আদালত সকালে দেওয়া আদেশ স্থগিত করে নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড শুনানির জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে সকালে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ট্যাগ: আদালত
পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬
১ হাজার বিঘা মাছের ঘেরের জন্য আনা ১২শ লিটার ডিজেল জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬