জেএসসির বিজ্ঞান পরীক্ষায় সারাদেশে ২৫ জন বহিষ্কার

১০ নভেম্বর ২০১৮, ১০:৫৯ PM
জেএসসি পরীক্ষা ২০১৮

জেএসসি পরীক্ষা ২০১৮ © ফাইল ফটো

জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) বিজ্ঞান পরীক্ষায় সারাদেশে ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, শনিবার বিজ্ঞান পরীক্ষায় ঢাকায় ১৩ জন, চট্টগ্রামে ৫ জন, কুমিল্লায় ৪ জন, সিলেটে ১ জন, রাজশাহীতে ১ জন ও দিনাজপুরে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ১৫ হাজার ৫৬৮ জন, চট্টগ্রামে ৩ হাজার ২৬১ জন, কুমিল্লায় ৩ হাজার ১৬৬ জন, সিলেটে ২ হাজার ৮৭৭ জন, রাজশাহীতে ৪ হাজার ৭০৩ জন, বরিশালে ৩ হাজার ৩৮ জন , দিনাজপুরে ৩ হাজার ৮১০ জন ও যশোরে ৫ হাজার ১১৪ জন।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেএসসির বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয় ১ নভেম্বর। শেষ হবে আগামী ১৫ নভেম্বর।

তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬