‘বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম’

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
নজরুল ইসলাম

নজরুল ইসলাম © সংগৃহীত

চিরকুটে ‘বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম’ লিখে লায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম নামের এক স্কুলশিক্ষক। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আমতলী উপজেলার হরিদ্রাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল উপজেলার সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী ছোবাহান বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

জানা যায়, দেড় বছর আগে নজরুল ইসলামের সঙ্গে আমতলীর হরিদ্রাবাড়িয়া এলাকার দুলাল ভূঁইয়ার মেয়ে খাদিজা বেগমের বিয়ে হয়। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে কলহ লেগেই থাকত। গত শুক্রবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলে শনিবার সকালে স্ত্রী খাদিজা বেগম তার বাবার বাড়ি চলে যান। কারণ হিসেবে তিনি তার ভাসুর ফেরদৌস খাঁনকে বলে যান রাতে তার স্বামী নজরুল তাকে মারধর করেছেন। ওই দিন শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে একটি আমগাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নজরুল ইসলামকে দেখতে পান স্থানীয়রা। পরে আমতলী থানায় বিষয়টি জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় তার সঙ্গে থাকা ‘বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম’ লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নিহত শিক্ষক নজরুল ইসলামের বড় ভাই ফোরদৌস খাঁন বলেন, আমার ভাইয়ের মৃত্যুতে আমরা এখন শোকাহত। কথা বলার কোনো ভাষা নেই। গলায় ফাঁস দেওয়া অবস্থায় আমার ভাইকে পাওয়া গেছে। স্ত্রীর অত্যাচারের কারণে আমার ভাই আত্মহত্যা করেছে, এমন একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানাই।

আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তীতে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬