বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ © সংগৃহীত

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। হতাহতের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩ নং পিলারের ওপর এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর সাড়ে ৫টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনকে উদ্ধার করে। এ সময় আহত আটজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেছে। নিহত তিনজনের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬