সাভারে যৌথ অভিযানে আটক ১৪: শিল্পাঞ্চলে অস্থিরতা

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
আটকের প্রতীকী ছবি

আটকের প্রতীকী ছবি © সংগৃহীত

ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানায় ভাঙচুর, হামলা ও পোশাক খাতে অস্থিরতা তৈরির সঙ্গে যুক্ত সন্দেহভাজন ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ সাংবাদিকদের বলেন, ‘শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত এমন সন্দেহভাজন মোট ১৪ জনকে আমরা আটক করেছি। আটককৃতদের মধে মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং তিনজনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে। এ ছাড়াও বিশৃঙ্খলার সঙ্গে আটকদের সংশ্লিষ্টতার বিষয়েও যাচাই-বাছাই চলছে।’

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে আটকৃতদের নাম পরিচয় জানানো হয়নি।

ট্যাগ: আটক
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close