ভোলায় দেশীয় অস্ত্রসহ দুই জলদস্যু আটক

০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
বিভিন্ন দেশীয় অস্ত্রসহ দুই জলদস্যু

বিভিন্ন দেশীয় অস্ত্রসহ দুই জলদস্যু © সংগ্রহীত

ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ দুই জলদস্যু আটক। আজ সোমবার (২ সেপ্টেরম্বর) ভোরে তাদেরকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বঙ্গের চর থেকে আটক করে কোস্টগার্ড দক্ষিণ জোন। কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রেস ব্রিফিং এ তথ্য জানান মিডিয়া সেল কর্মকর্তা লেঃ কমান্ডার এইচ এম এম হারুন -উর-রশীদ।

তিনি জানান , ভোলা জেলার সদর উপজেলার বঙ্গের চর একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন জেলেদের জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে কোস্ট গার্ড অবগত হয়। ভুক্তভোগী জেলেরা কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীন হয়েছেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ২ই সেপ্টেম্বর রাত ১টা হইতে সকাল ৮টা পযর্ন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইজ ভোলা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে। ভোলার মেঘনা নদীর বঙের চর এলাকায় বাহাদুর বাহিনী নামক সক্রিয় একটি ডাকাত দলের আস্তানায় ঘন্টাব্যাপী চিরনি অভিযান পরিচালনা করে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর বাহাদুর (৪২) ও তার সহযোগী ইকবাল হোসেনকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজা গোলা, ২০টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগদ ১ লক্ষ ১৫ হাজার ৭৫ টাকাসহ আটক করা হয়৷

আটককৃত দুই জলদস্যু হলেন সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের চর মনিষা গ্রামের আবুল কালামের ছেলে মো. ইকবাল হোসেন (২৬) ও ধনিয়া ইউনিয়নের গোলাম মোস্তফার ছেলে আলী আজগর ওরফে বাহাদুর (৪২)। পরে আটককৃত ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ ভোলা সদর মডেল থাকায় সোপর্দ করা হয়৷

ট্যাগ: আটক
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬